পুষ্টিতথ্য নিউজ ডেস্ক:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অন্তত ২০ কেজি মা ইলিশ মাছ, ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে ৫হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে।
বিগত ১০ অক্টোবর সোমবার সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের অর্থদন্ড প্রদান করেন। এর আগে একইদিন ভোরে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদীর সূর্যমূখী ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ-পুলিশ।
নৌ পুলিশ জানায়, ভোরে হাতিয়ার সূযমূখী ঘাট এলাকার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকার করছে কয়েকজন জেলে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এ সময় একটি মাছধরা ট্রলার, ২০ কেজি মাছ ও জালসহ ৫ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় ইতিমখানায় বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যহত থাকবে। আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ি বিগত ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত।
Technical Seminar by MSD AH At Hotel Westin on “Respiratory Disease in Poultry Production and control Measures”
পোলট্রি ফার্মে Respiratory Disease এর ক্ষতিকর প্রভাব এবং এই রোগ গুলোর প্রতিরোধে MSD AH কর্তৃক বিগত ২০ শে অক্টোবর সন্ধায়...
Read more